ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের অপরাধে আটক ( ১)

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
রাজৈরে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের অপরাধে আটক ( ১) ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

 এ যেন একটা নিত্য দিনের মরণ ফাঁদ ও রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হবার স্বপ্ন । এত জেল জরিমানা করেও বন্ধ হচ্ছে না নদী ভাঙ্গন রোধ, পুকুর জলাশয় ভরাট, ধানি জমি বিনষ্ট করার মহা উৎসবে মেতে উঠেছে একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ীরা।
প্রতিদিন রাজৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ মালামাল ধ্বংস করা হচ্ছে । অবৈধ কাজে লিপ্ত তাদেরকে আটক করা হচ্ছে , জেল ও জরিমানার আওতায় আনা  হচ্ছে ,
 তারপরও তারা থেমে নেই। দিনের বেলায় অবৈধ ব্যবসা চালাতে না পারলেও সন্ধ্যার পর থেকে রাতের অন্ধকারে তাদের ব্যবসা চলে রমরমা। অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন, ভেকু ব্যবহার করে মাটি বিক্রয়ের রমরমা একটা ব্যবসায় পরিণত হয়েছে । দেশকে ধ্বংস করে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে । 

রাজৈরে  আজ ১৪ মে ২০২৬,  বেলা ৫ ঘটিকায় রাজৈর উপজেলাধীন উল্লা বাড়ি নামক স্থানে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর ভরাট এর অপরাধে ড্রেজার এর মালিক মো: শহিদুল কে *বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড* প্রদান করেছে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির।
ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। 
তিনি বলেন আমাদের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে সঠিক জায়গায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করি । এব্যাপারে প্রত্যেক ইউনিয়নের সাধারণ মানুষের সহযোগিতা দরকার এলাকার মানুষের সহযোগিতা ছাড়া প্রশাসন একা সফল হতে পারবেনা,তাই সকলের সহযোগিতা কামনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড