ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
রাজৈরে টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
হীরা রাজৈর ।

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট গরুর হাট পরিদর্শন করেছেন র‍্যাব-৮ এর সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি র‍্যাবের একটি টিম নিয়ে হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গরুর হাটে চাঁদাবাজি, জাল টাকার লেনদেন, মলম পার্টি, দালাল চক্র ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং কোনো ধরনের প্রতারণা বা অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পেলে দ্রুত র‍্যাবকে জানানোর আহ্বান জানান।
র‍্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে সক্রিয় প্রতারক চক্র, জাল টাকা, সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গরুর হাটে যাতে সাধারণ মানুষ নিরাপদে কেনাবেচা করতে পারে, সে জন্য র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চাঁদাবাজি, জাল টাকা ও প্রতারক দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতারা যেন নিরাপদে কোরবানির পশু ক্রয়-বিক্রয় সম্পন্ন করে টাকা-পয়সাসহ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও র‍্যাব সর্বোচ্চ নজরদারিতে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর