ঢাকা | বঙ্গাব্দ

রোগ-পোকা দমনে জয়পুরহাট চিনিকলের বিশেষ অভিযান, আখের ফলন বৃদ্ধিতে জোর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
রোগ-পোকা দমনে জয়পুরহাট চিনিকলের বিশেষ অভিযান, আখের ফলন বৃদ্ধিতে জোর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

আখের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত মানের আখ চাষ নিশ্চিত করতে জয়পুরহাট চিনিকলের উদ্যোগে ব্যাপক রোগ ও পোকা দমন অভিযান পরিচালিত হয়েছে। চিনিকলের কৃষি বিভাগের চরকাই সাবজোনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন সাবজোন প্রধান গোলাম ফারুক হোসেন।
অভিযানে অংশ নেন বিনোদনগর আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি সঞ্জয় কুমার সরকার, মধ্যপাড়া আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি রেজাউল করিম, কাঁচদহ আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি মেহেদী হাসান, মির্জাপুর আখ কেন্দ্রের সিডিএ-সিআইসি ধ্রুব চন্দ্র এবং বিভিন্ন আখ কেন্দ্রের চুক্তিভিত্তিক (কানামুনা) কর্মচারীরা।
দিনব্যাপী অভিযানে সংশ্লিষ্ট এলাকার আখক্ষেত সরেজমিনে পরিদর্শন করা হয়। চিরুনি অভিযানের মাধ্যমে আখের স্মাট ও সাদা পাতা রোগসহ বিভিন্ন রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আর্লি শুট বোরার (ইএসবি), টপ শুট বোরার (টিএসবি), রুট স্টক বোরার (আরএসবি), পিংক বোরার এবং বিশেষ করে শক্ত কাণ্ডের মাজরা পোকার (এসবি) আক্রমণ দমন করা হয়।
চরকাই সাবজোন প্রধান গোলাম ফারুক হোসেন বলেন, আখের ফলন বৃদ্ধি ও রোগ-পোকার আক্রমণ নিয়ন্ত্রণে এ ধরনের মাঠভিত্তিক অভিযান অত্যন্ত কার্যকর। কৃষকদের স্বার্থে আগামী দিনেও প্রতিটি আখ কেন্দ্রে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রোগ ও পোকামুক্ত আখ চাষ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ আখের উৎপাদন বৃদ্ধি ও চিনিশিল্পের কাঁচামালের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল