ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব-৫, রাজশাহী’র অভিযানে কাটাখালীতে ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
র‍্যাব-৫, রাজশাহী’র অভিযানে কাটাখালীতে ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

 গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, কাটাখালী থানার একটি নির্দিষ্ট এলাকায় অবৈধ অস্ত্র মজুদের তথ্য পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

 অভিযানের সময় সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি প্রাথমিকভাবে অবৈধ বলে ধারণা করা হচ্ছে। এগুলো কোন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে র‍্যাব-৫ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ