ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুবদলের আনন্দ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুবদলের আনন্দ মিছিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ছাব্বির খান
উপজেলা প্রতিনিধি


শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রী র আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসনের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শ্রীমঙ্গল কলেজ রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর আগমনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনন্দ মিছিলে পৌর যুবদলসহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা বলেন, প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তাঁকে স্বাগত জানাতে তারা এ আনন্দ মিছিলের আয়োজন করেছেন।


পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর আগমনকে স্বাগত জানাতেই আমরা এ আনন্দ মিছিলের আয়োজন করেছি।”


মিছিল শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফল সফর কামনা করেন এবং শ্রীমঙ্গলের উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট