ঢাকা | বঙ্গাব্দ

BGMEA-এর ইফতার ও দোয়া মাহফিলে এমপি লুৎফর রহমান মতিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
BGMEA-এর ইফতার ও দোয়া মাহফিলে এমপি লুৎফর রহমান মতিন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
শরিফুল ইসলাম টাঙ্গাইলপ্রতিনিধি:

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) BGMEA-এর উদ্যোগে আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। পাশাপাশি দেশের সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পুরো অনুষ্ঠানের মাঝেই তিনি এক ধরনের শূন্যতা অনুভব করেছেন বলে জানান। তিনি বলেন, “একজন মানুষের অভাব আজও কেউ পূরণ করতে পারেনি। বারবার মনে হয়েছে—তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে কতই না ভালো হতো।”

তিনি মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি