নাচোল প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভায় আসছে পরিবর্তনের সুর। আসন্ন স্হানীয় নির্বাচনের গুঞ্জন এখন শহর গ্রামে। পৌরবাসী চাইছেন সৎ নেতৃত্ব। তারই প্রেক্ষিতে আলোচনায় সৎ ও তরুণ নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌরসভার মেয়র প্রার্থী মনিরুল ইসলামের প্রার্থীতার গুঞ্জন।
মেয়র প্রার্থী মোঃ মুনিরুল ইসলামের ছাত্রজীবন ও বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে দৈনিক চেতনার কন্ঠ অনলাইন প্রতিবেদন।
ছাত্রজীবনে নাচোল পৌরসভার সভাপতি, নাচোল সরকারি কলেজের সভাপতি, নাচোল উপজেলার সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি, নবাবগঞ্জ শহর শাখার সভাপতি, কেন্দ্রীয় সহকারী কোষাধক্ষ,কেন্দ্রীয় সরকারি অফিস সম্পাদক, বর্তমানে তিনি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌরসভা আমির হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাচোল পৌরসভার মেয়র প্রার্থী মো : মনিরুল ইসলাম রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক জনকল্যানমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি অসহায়দের মাঝে কুরবানীর গোশত বিতরণ, বিভিন্ন অনুদান ও
রমজান মাসে ফুডপ্যাক বিতরণ, শীতকাল শীত বস্ত্র বিতরণ, স্বল্প পুঁজিতে কর্মসংস্থান, সিলাই মেশিন বিতরণ, গবাদি পশু গরু ছাগল বিতরণ, ছোট ছোট রাস্তাঘাট মেরামত,ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের আর্থিক সহায়তা প্রদান, ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের উৎসবে সহায়তা, কোন দুর্যোগে অসহায় ব্যক্তিদের সহায়তা প্রদান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা, প্রতিষ্ঠানগুলোতে সাধ্যমত সহায়তা প্রদান করে আসছেন।
মেয়র প্রার্থী হিসেবে নাচোল পৌরসভাবাসীর কাছে গ্রহনযোগ্যতার শীর্ষে মো: মুনিরুল ইসলাম।
নাচোল পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জনমত জরিপে এগিয়ে মো মুনিরুল ইসলাম।
দৈনিক চেতনার কন্ঠ