ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
টাঙ্গাইলের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বছির আহমেদ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।
জানা গেছে, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিভিন্ন সময় টাকা দাবি করে। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের নিকট টাকা দাবি করে। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। 
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বৃষ্টির কারনে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি জানান।
রিহানকে আটকের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাত পৌনে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বছির আহমেদ মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি , মেবাইল নম্বর 01911255627

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর