ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে আরএমপি’র অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
রাজশাহীতে আরএমপি’র অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, মতিহার ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মোসা: বিউটি খাতুন (৩৮), পবা থানার পানিশাইল (মারিয়া) গ্রামের মৃত ভোগা মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪০), মতিহার থানার বাজে কাজলা (ফুলতলা) গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মো: এনামুল হক (৩৯) এবং পবা থানার তেবাড়ীয়া গ্রামের মো: আ: হাফেজের মেয়ে মোসা: হোসনে আরা (৪৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে বিউটি খাতুনকে, রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে সাইফুল ইসলামকে, দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে মতিহার থানার ফুলতলা এলাকা থেকে এনামুল হককে এবং বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে পবা থানার তেবাড়ীয়া এলাকা থেকে হোসনে আরাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত বিউটি খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন