সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানার যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে আরএমপির স্মরণকালের অন্যতম বৃহৎ মাদক চালান উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২,০৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা জব্দ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি ও সংশ্লিষ্ট স্থানসমূহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আরএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ