ঢাকা | বঙ্গাব্দ

তানোরে পুলিশের অভিযানে ড্রাম ট্রাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
তানোরে পুলিশের অভিযানে ড্রাম ট্রাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জন আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তানোরে পুলিশের অভিযানে ড্রাম টাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জন আটক করেছেন তানোর থানা পুলিশ। তানোর থানার (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এস.আই মাসউদ ও এস.আই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ড্রাম টাক তল্লাশি করে ৫

কেজি গাঁজাসহ ২ জনকে আটক করতে সক্ষম হন। আসামীরা হলেন, মহানন্দাখালি উত্তরপাড়া গ্রামের শফিকুলের পুত্র রনিউর রহমান (৩৫) ও পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর পুত্র ইমন আলী (২৪)। থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তালন্দ বাজারস্থ ধানহাটী মাঠ থেকে অভিযান পরিচালনা করে ট্রাক নং ঢাকা মেট্রো ট-২০-৪৫৩০ তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ জানান, তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তালন্দ বাজারসস্থ ধানহাটী মাঠ থেকে অভিযান পরিচালনা করে ট্রাক নং ঢাকা মেট্রো ট-২০-৪৫৩০ তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ