ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
বিজ্ঞাপন ব্যবস্থাপক 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার হারুয়া এলাকায়

 ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনার পরপরই পুলিশ সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি সাদ্দাম হোসেন (৩২)। তিনি মাইজবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। শনিবার তিনি মিছিলের একটি ভিডিও ফুটেজ নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম দাবি করেন, সারা দেশে রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসানের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার বেলা ২টার দিকে হারুয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে একই ভিডিও শনিবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। সেখানে দেওয়া ক্যাপশনে দাবি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসানের উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ প্রতিবাদ মিছিলে অংশ নেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাদ্দাম হোসেনকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকালের মিছিলে কারা অংশ নিয়েছে এবং তারা স্থানীয় কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’