ঢাকা | বঙ্গাব্দ

শনিবার ভোটার হবেন তারেক রহমান, যাবেন ইসিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
শনিবার ভোটার হবেন তারেক রহমান, যাবেন ইসিতে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
দীর্ঘ ১৭ বছর পর গতকাল (শুক্রবার, ২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবেন। যার অংশ হিসেবে আগামীকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন আবেদন করতে নির্বাচন কমিশনে আসবেন। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তবে তারেক রহমান এখনো নির্বাচন কমিশনে আবেদন করেননি। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকবে। ওই দিনই ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম তিনি (তারেক রহমান) সম্পন্ন করবেন।

এদিকে ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে।

তারা বলেন, গণমাধ্যমে থেকে জানতে পেরেছি আগামীকাল ভোটার হওয়ার জন্য তারেক রহমান ইসি ভবনে আসবেন। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের