ঢাকা | বঙ্গাব্দ

ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্যে ভরপুর তানোরের বাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্যে ভরপুর তানোরের বাজার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী, জেলা,প্রতিনিধি :


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজার, মার্কেট ও বিপণিবিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজানের শুরু থেকেই ঈদের প্রস্তুতি নিতে ক্রেতাদের বাজারমুখী হতে দেখা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারগুলোতে বাড়ছে মানুষের আনাগোনা, আর ইফতারের পর বেচাকেনায় তৈরি হচ্ছে ভিন্ন এক প্রাণবন্ত পরিবেশ।
উপজেলার তানোর পৌর বাজার, গোল্লাপাড়া, মুন্ডুমালা ও তালন্দসহ বিভিন্ন এলাকার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন ঈদ কেনাকাটার উৎসবমুখর আবহ। বিশেষ করে সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে অনেকেই বাজারে ভিড় করছেন।
স্থানীয় কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, রোজার শুরুতে অনেক ক্রেতা বাজারে এসে পোশাকের ডিজাইন ও দাম যাচাই করেন। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটার পরিমাণ বাড়ছে। বর্তমানে নারীদের থ্রি-পিস ৪০০ থেকে ৪ হাজার টাকা, শাড়ি ১ হাজার থেকে ৫ হাজার টাকা এবং পুরুষদের পাঞ্জাবি ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
আরেক গার্মেন্টস ব্যবসায়ী রবেল হোসেন বলেন, রমজানের প্রথম দিকে ক্রেতা তুলনামূলক কম থাকলেও গত কয়েক দিনে বাজার বেশ সরগরম হয়ে উঠেছে। তিনি আশা করছেন, ঈদের শেষ সপ্তাহে বেচাকেনা আরও বাড়বে।
ক্রেতা মোস্তফা আলী বলেন, গত বছরের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বাড়লেও ঈদকে সামনে রেখে জামাকাপড়ের দাম মোটামুটি সহনীয় রয়েছে। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতেই তিনি বাজারে এসেছেন।
তানোরের ব্যস্ততম সড়কের পাশের ফুটপাতের দোকান থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে এখন ক্রেতাদের চোখে পড়ার মতো ভিড়। তবে পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতেই বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, ফ্যাশনেবল পোশাক ও প্রসাধনীর দোকানগুলোতে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিষয়েও সংশ্লিষ্টদের আরও সক্রিয় থাকার কথা বলা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দৈনিক চেতনার কন্ঠ কে জানায়, স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, ঈদ উপলক্ষে বাজারে যাতে অতিরিক্ত দাম আদায় বা কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় বাড়লেও সড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য