ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটায় কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
কচাকাটায় কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

মোছাঃ জোসনা খাতুন | বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আওতাধীন এলাকায় তুমুল কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ও ঝড়ে এলাকার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় অনেক গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে, ফলে কিছু এলাকায় সাময়িকভাবে চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া কয়েকটি পরিবারের বসতঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগও কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য