রায়হান আহম্মেদ
কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
বুধবার (০৪ মার্চ ২০২৬) অভিযানে নেতৃত্ব দেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক। এ সময় এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব কড়ইয়া এলাকায় জনৈক বিল্লাল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৬) নুরে আলম প্রকাশ চায়না (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কড়ইয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৯, তারিখ ০৪ মার্চ ২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
দৈনিক চেতনার কন্ঠ