ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধ।

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
গুরুদাসপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধ। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা এবং ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের মাধ্যমে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং পিআইও আমিনুর রশীদ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব, সেবাগ্রহীতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও জনবান্ধব করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা সরাসরি প্রদান করা হবে। আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় সাধারণ মানুষ উন্মুক্তভাবে সেবা গ্রহণ করতে পারবেন।#

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক