ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
আনোয়ার হোসেন 
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সফলতা অর্জন করে বাহিনীটি।
বিজিবি সূত্রে জানা যায়, ০৭ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ০২ কেজি ১০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় টহলদল।
এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক, গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এসব অপরাধ দমনে বিজিবির অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ