স্টাফ রিপোর্টার।
আজ ১১ এপ্রিল রোজ শনিবার সকাল ১০ টার সময় ঢাকা রামপুরা বনশ্রী রেড চিলি চাইনিজ হোটেলে আই ওয়ান টেলিভিশনের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এস আই বাবু এর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী দিনের কার্যক্রম, পরিচিতি সভা, এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে প্রত্যেক জেলা ও উপজেলা থেকে রেড চিলি চাইনিজ হোটেলে আই ওয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন মুখরিত করে তোলে। দিন ভর এই মিলন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনের প্রথম অধিবেশন যোহরের নামাজ ও দুপুরের খাবার খাওয়ার জন্য কিছু সময় মুলতবি করা হয় ।মুলতবির পর আবারো দ্বিতীয় অধিবেশন শুরু হয়, এবং সাংবাদিকতার উপর কিছু শিক্ষানবিশ প্রশিক্ষণ, নতুন কার্ড, লটারি,রাফেল ড্র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সারা দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এ যুক্ত ছিলেন আই ওয়ান টেলিভিশনের চেয়ারম্যান মোঃ ফোরকান আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এর শশুর মোঃ মোঃ শহিদুল ইসলাম, ছোট ভাই মোঃ কামরুল হাসান, আই ওয়ান টেলিভিশনের চিফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম । আরও উপস্থিত ছিলেন অফিস ম্যানেজার রিতা শ্রাবন্তী, নিউজ প্রেজেন্টার নাহিদা, সুইটি, রাজিয়া সুলতানা ও বাংলাদেশে সকল জেলা ও উপজেলা প্রতিনিধি বৃন্দ।
দৈনিক চেতনার কন্ঠ