ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে রক্তাক্ত বৃদ্ধকে ফেলে পালানোর চেষ্টা: মাইক্রোবাস চালক আটক, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
নরসিংদীতে রক্তাক্ত বৃদ্ধকে ফেলে পালানোর চেষ্টা: মাইক্রোবাস চালক আটক, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):

 নরসিংদীর পলাশ উপজেলায় এক গুরুতর আহত ও রক্তাক্ত বৃদ্ধকে সড়কের পাশে ফেলে রেখে পালানোর সময় মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উদ্ধারকৃত বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে চালক যখন রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে নামিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, তখন স্থানীয়দের নজরে আসে। এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে মারধর করে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে নিজেদের হেফাজতে নেয়। একই সাথে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটক চালক মনির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, রাজধানীর গাবতলী এলাকার একটি পাম্পের সামনে কয়েকজন ব্যক্তি গুরুতর আহত ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দিয়ে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। তবে পথে পুলিশি ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নির্জন স্থানে বৃদ্ধকে নামিয়ে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে