ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে এক কিশোরের আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
নাচোলে এক কিশোরের আত্মহত্যা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। ওই কিশোর নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজল কেসর গ্রামের রাসেল এর ছেলে আব্দুল্লাহ (১৫) ।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহসপতিবার দুপুর ১ টার দিকে কিশোর আব্দুল্লাহ তাঁর নিজবাড়িতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সুত্রে জানাযায় আব্দুল্লাহকে স্যান্ডেল কিনে না দেয়ার কারনে অভিমানে তিনি এ আত্মহত্যা করেন। নাচোল থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা