ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


স্টাফ রিপোর্টার,
‎ 
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রতনপুর মনকোটা গ্রামে পুকুর থেকে চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাত ৯টার দিকে তাদের বাড়ির পাশে রতনপুর কবরস্থান সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। ‎নিহত চাঁদনী আক্তার রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। নুরজাহান বেগমও একই গ্রামের বাসিন্দা। দুজনেই সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল। ‎স্থানীয়রা জানান, অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো শিশু দুটি সাঁতার জানা সত্ত্বেও পুকুরের হাঁটু সমান পানিতে তাদের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারছেন না। এলাকাবাসী এই ঘটলার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন