নাচোল প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ ব্র্যাক অফিসের উদ্যোগে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মৎস্য পোনা বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রো ফিন্যান্স (দাবি) ব্রাঞ্চের উদ্যোগে জিল্লুর রহমান খাঁনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ তিন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, মোছাঃ আসমা সিদ্দিকা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোছাঃ মমেনা খাতুন, DM (SF) মোছাঃ তানজিমা খাতুন,এলাকা ব্যবস্থাপক দাবি মোঃ জিল্লুর রহমান খাঁন, উপজেলা ব্যবস্থাপক মোঃ রাজিব হোসেন, শাখা ব্যবস্থাপক দাবি উৎপল কুমার ভৌমিক, শাখা ব্যবস্থাপক BCUP জামাল উদ্দিন সহ শাখার অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। আজ সকালে নাচোল উপজেলার ৬ টি শাখাতে ৮০০০ মাছের পোনা ১৬ সুবিধাভোগীর মাঝে বিতরণ করা হয়েছে, এবং বিকেলে ৩:০০ ঘটিকার সময় নাচোল ব্র্যাক অফিসে ৩০০ টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা ১৫ জন সুবিধাভোগীর মাঝে উপজেলার ৬ টি শাখাতে সুষ্ঠুভাবে বিতরন করা হয়। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা খুব যত্নের সহিত মুরগির বাচ্চা গুলো পালন ও সঠিক সময়ে ভ্যাকসিন প্রদানে যথাযথ ভুমিকা রাখতে অনুরোধ জানান। সদস্যরা কোন ফি ছাড়াই ফ্রীতে মুরগির বাচ্চা পেয়ে খুব আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সকলের জন্য মঙ্গল কামনা করেন।