ঢাকা | বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে হামলা, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে হামলা, আহত ৩ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো হেলাল উদ্দিন সজীব ভোলা জেলা প্রতিনিধিঃ

 বোরহানউদ্দিন উপজেলার জয়া ৬ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। আজ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় জয়া ৬ নং ওয়ার্ড শাফিজল মাঝির নিজ বাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ৩ জনকে গুরুতর আহত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জয়া ৬ নং ওয়ার্ডের শাফিজল মাঝির সাথে অভিযুক্ত জুয়েল বেপারির তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে আজ রাতে জুয়েল বেপারি তার সাথে আরও ৬/৭ জনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাফিজল মাঝির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে শাফিজল মাঝি ও তার পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

হামলায় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে এসে এই ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত জুয়েল বেপারি বলেন, আমি এই ব্যপারে কিছুই জানি না।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়