ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে পুলিশের অভিযান পাচারকালে হিরো ইট ভাটার ভিতরে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ভোলাহাটে পুলিশের অভিযান পাচারকালে হিরো ইট ভাটার ভিতরে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

(স্টাফ রিপোর্টার)

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হিরো ইট ভাটার ভিতরে অবৈধভাবে  পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। সোমবার(২৮ এপ্রিল)  দিবাগত  রাত ১:৫৫ মিনিটের দিকে উপজেলার ফলিমারী বিলের হিরো ইট ভাটার ভিতরের রাস্তায় এই অভিযান চালানো হয়। ​গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ জানতে পারে, ফলিমারী বিলের নির্জন রাস্তায় তেলবাহী লরি থেকে অবৈধভাবে তেল সরিয়ে পাচার করা হচ্ছে। পুলিশ দ্রুত সেখানে পৌছালে  পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার লিটার তেলসহ পরিবহনকারী গাড়িগুলো জব্দ করে। ​জব্দকৃত তেলের গাড়িগুলো বর্তমানে ভোলাহাট থানা হেফাজতে রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের