ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ট্রাক উড়ে গিয়ে পড়ল বসতবাড়িতে, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ট্রাক উড়ে গিয়ে পড়ল বসতবাড়িতে, আহত ৩ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়েছে। এতে তিনজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরির কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়েছে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা তিনজন আহত হন। যাদের মধ্যে দুইজন গুরুত্বর আহত। তারা সম্পর্কে দাদি ও নাতি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’