ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি ওয়ান শুটার গান ও এ্যমোনশেন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
রাজশাহীর চারঘাটে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি ওয়ান শুটার গান ও এ্যমোনশেন উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ এ্যমোনশেন উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ অস্ত্র মজুদ ও ব্যবহারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে একটি বিদেশি তৈরি ওয়ান শুটার গান এবং এর সঙ্গে থাকা এ্যমোনশেন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্রটি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে, চারঘাট থানা এলাকায় এমন অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আসবে।

র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী কার্যক্রম এবং সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড