ঢাকা | বঙ্গাব্দ

‌রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম টিকা ক্যাম্পিং এর শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
‌রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম টিকা ক্যাম্পিং এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


স্টাফ রিপোর্টার ।

আজ ২০ এপ্রিল ২০২৬ রোজ সোমবার মাদারীপুরের  রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর উপস্থিতে হাম টিকা ক্যাম্পিং এর কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শামীম আখতার।
এ সময় টিকা ভুক্তভোগীদের উপস্থিতিতে হাম টিকা সম্পর্কে এই টিকার উপকারিতা সম্পর্কে উপস্থিত সকলের সম্মুখে মূল্যবান কিছু কথা উপস্থাপন করে । এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক টিকা ভুক্তভোগী অভিভাবকদের উদ্দেশ্যে হাম টিকা সম্পর্কে অবহিত করেন। রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাম টিকার সম্পর্কে বলেন,  সারাদেশে হাম এর এই উপদ্র বেড়েই চলেছে, তাই জরুরী ভিত্তিতে শিশুদের এই টিকা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আপনার শিশুকে দিন এবং আপনার আশেপাশের সবাইকে এই টিকা দানে উদ্বুদ্ধ করুন। এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মেডিকেল অফিসার অপূর্ব গাইন, উপজেলা সেনেটেশন ইন্সপেক্টর 
মোঃ নুরুজ্জামান দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম , আমার দেশ পত্রিকার প্রতিনিধি রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুটুল বিশ্বাস ও দপ্তর সম্পাদক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ও সুধী সমাজ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ