ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় পিতা-পুত্রের ব্যতিক্রমধর্মী ধানের শীষের প্রচারণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
চাঁদপুরের কচুয়ায় পিতা-পুত্রের ব্যতিক্রমধর্মী ধানের শীষের প্রচারণা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচুয়া চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী ও নজরকাড়া প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন পিতা মোঃ আতাউল করিম-পুত্র মিরাজ আহমেদ। 

রাজনৈতিক অঙ্গনে এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পিতা মোঃ আতাউল করিম এবং পুত্র মিরাজ আহমেদ। 

মিরাজ আহমেদ নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং কচুয়া পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁদপুর-১ আসনে ধানের শীষের প্রচারণা কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য।

পিতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আতাউল করিম ও মিরাজ আহমেদ। তাদের এই পিতা-পুত্রের সম্মিলিত প্রচেষ্টা ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ সময় মিরাজ আহমেদ বলেন,
“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনেই ধানের শীষ বিজয়ী হবে।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, পিতা-পুত্রের এমন ব্যতিক্রমধর্মী ও নিবেদিত প্রচারণা কচুয়ার রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য