ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে হামের টিকাদান এর শুভ উদ্বোধন ।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
রাজৈরে  হামের টিকাদান এর শুভ উদ্বোধন । ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

মাদারীপুরের রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি নিয়মিত ভাবে চলমান থাকবে এবং পর্যায় ক্রমে ইউনিয়ন পর্যায়েও টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে উপজেলার সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজকের কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই কেন্দ্র এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রগুলোতে আগেই টিকা সরবরাহ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা: মুহাম্মদ শামীম আকতার।
স্বাস্থ্য বিভাগ জানায়, যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে, তারাও বুস্টার ডোজ হিসেবে এই কর্মসূচির আওতায় পুনরায় একটি টিকা নিতে পারবে। টিকা গ্রহণের সময় শিশুদের টিকা কার্ড সঙ্গে আনার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হামের ঝুঁকি বেশি। সম্প্রতি সারাদেশে ৫০ জনের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা গ্রহণই হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...