ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার রহিমানগরে খানকা শরীফে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
কচুয়ার রহিমানগরে খানকা শরীফে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


নিজস্ব প্রতিনিধি, কচুয়া উপজেলা:

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর গাউছিয়া আহমাদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রহিমানগর কেন্দ্রীয় খানকা শরীফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শাহাপুর দরবার শরীফের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম, আহলে সুন্নাত আল জামাত কচুয়া শাখার সভাপতি মাওলানা আলমগীর শাহ, মাওলানা মুফতি নুরুজ্জামান আল কাদেরী এবং নুরপুর খানকা শরীফের সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় অধিবাসী মফিজুল ইসলাম ও তার পুত্র রাজন দলবল নিয়ে খানকা শরীফে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ২০ লক্ষ টাকার আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় এবং ভাঙচুরের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে খানকা শরীফের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রহিমানগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফ প্রাঙ্গণে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শাহাপুর দরবার শরীফের শত শত ভক্ত অংশগ্রহণ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের