ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
কুমিল্লা চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে একই ঘরের পৃথক দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।

রবিবার (১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭) উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তার দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। ফারহানা ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে বসবাস করতেন।
রবিবার (১ মার্চ) সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, পরে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শণ শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ