কচাকাটা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ ইং) বিকেলে কচাকাটা থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ২০০ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক দিনকাল পত্রিকার কচাকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম মিলন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর নাগেশ্বরী প্রতিনিধি মোঃ আবু সাঈদ ইসলাম, বন্ধন-পুব দুধকুমর পাড় স্বেচ্ছায় রক্তদান গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফখরুল ইসলাম, চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাকসহ এলাকার বিশিষ্টজনরা।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ অন্তর মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে”—কে ধারণ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ