ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেতলালে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ক্ষেতলালে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ক্ষেতলাল উপজেলা  প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা তৈরি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, দেশীয় ফল আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে বেশি বেশি দেশীয় ফল চাষ ও ভোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক এবং সাধারণ দর্শনার্থীরা।
মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষক ও উদ্যোক্তারা দেশীয় ও মৌসুমি নানা জাতের ফলের স্টল প্রদর্শন করেন। দর্শনার্থীরা বিভিন্ন ফলের গুণাগুণ সম্পর্কে জানতে এবং ফল চাষের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে স্টল ঘুরে দেখেন।

মেলাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় কৃষক ও ফলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ