স্টাফ রিপোর্টার
আজ ২৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার মাদারীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম খান এর নিজ বাড়িতে ব্যাপক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার শহিদুল ইসলাম খান এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জাহান্দার আলী মিয়ার কে সমর্থন করে ধানের শীষের পক্ষে ভোট করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয় ধানের শীষ।
সেই উপলক্ষে পবিত্র মাহে রমজানে আমি গ্রামের ব্যারিস্টার শহিদুল ইসলাম খান এর নিজ বাড়িতে হাজার ও মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির নেতৃবৃন্দ, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, মহসিন ফকির, এডভোকেট মফিজুল শেখ, রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বাবু জীবন বোস, সহ রাজৈর উপজেলা বিএনপির বিভিন্ন গ্রাম থেকে আগত নেতা কর্মী বৃন্দ জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, এলাকাবাসী, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ প্রমুখ।
দৈনিক চেতনার কন্ঠ