ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা ও শ্রমিক পরিবহন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় একটি পোশাক কারখানার সামনে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার সামনে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এসময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকটি শ্রমিকবাহী বাসে ভাঙচুর চালানো হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কারখানার ঝুট ব্যবসা ও শ্রমিক পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে পড়েন।

সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ